খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, জনজীবন স্বাভাবিক হওয়ার পথে
অনলাইন ডেস্ক
খাগড়াছড়ি সদর ও গুইমারায় সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার জেরে এখনো ১৪৪ ধারা বহাল রাখা হয়েছে। তবে, এর মধ্যেও জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিকের দিকে এগোচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় খাগড়াছড়ি শহরের রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল কিছুটা কম লক্ষ্য করা গেছে। এরই মধ্যে স্থানীয় দোকানপাট পুনরায় খুলেছে।
জেলাজুড়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও চলছে।
এর আগে গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গের ঘটনায় হামলা, অগ্নিসংযোগ এবং তিনজনকে হত্যার অভিযোগে পুলিশ আলাদা দু'টি মামলা দায়ের করে। এছাড়া, খাগড়াছড়ি সদরে সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্প্রতি এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই খাগড়াছড়ি জেলায় উত্তেজনা সৃষ্টি হয়। এ প্রসঙ্গে সেনাবাহিনী জানিয়েছে, ধর্ষণের এই ইস্যুটিকে ব্যবহার করে পাহাড়কে অস্থিতিশীল বা অশান্ত করার একটি সুপরিকল্পিত চক্রান্ত ছিল।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
২ দিন আগে
