মঙ্গলবার সকালে ঢাকায় নামছে খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাত্রা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে অনুমতি দিয়েছে বলে আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের। নির্ধারিত সূচি অনুযায়ী বিশেষায়িত বিমানটি মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে। চাইলে একই দিন রাত ৯টার দিকে এটি ঢাকা ত্যাগ করতে পারবে।
তবে খালেদা জিয়ার বিদেশ যাত্রা এখনো অনিশ্চিত। তাঁর শারীরিক অবস্থার ওপরই পুরো সিদ্ধান্ত নির্ভর করছে। ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও জানিয়েছেন, চিকিৎসা–ঝুঁকি বিবেচনায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া যাবে কি না, তা শেষ মুহূর্তে চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সূত্র জানিয়েছে, এফএআই এভিয়েশন গ্রুপ শনিবার ঢাকায় অবতরণ এবং বুধবার লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগের অনুমতি চেয়ে আবেদন করেছিল।
দুই সপ্তাহের বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকেরা সতর্ক অবস্থান নিয়েছেন। চিকিৎসা–সিদ্ধান্তে যুক্ত একটি সূত্র জানিয়েছে, দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় তাঁর বিদেশ যাত্রার সম্ভাব্য সময় আরও দুই দিন পিছিয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় শারীরিক অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র বলছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। কিছু পরীক্ষায় সামান্য উন্নতি দেখা গেলেও তা এখনো ঝুঁকিমুক্ত অবস্থার নিশ্চয়তা দিচ্ছে না।
গত কয়েক দিনে তাঁর লন্ডন যাত্রার সম্ভাব্য তারিখ বারবার পরিবর্তন হয়েছে। প্রথমে ৫ ডিসেম্বর, পরে ৭ ডিসেম্বর এবং সর্বশেষ ৯ ডিসেম্বর নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়।
চিকিৎসকেরা বলছেন, শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি না এলে দীর্ঘ যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে খালেদা জিয়ার বিদেশযাত্রা শেষ পর্যন্ত হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে তাঁর আগামী কয়েক ঘণ্টার শারীরিক অগ্রগতি বা অবনতির ওপর।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
