রাজনীতি

খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকাতুর মানুষের ঢল

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকাতুর মানুষের ঢল

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনস্রোত নেমেছে। বুধবার সকাল থেকেই সাধারণ মানুষ, বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা–কর্মী ও সমর্থকদের ঢলে পুরো এলাকা পরিণত হয়েছে শোকাতুর মানুষের এক বিশাল সমাবেশে।

বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি সামাল দিতে এবং জানাজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন দক্ষিণ প্লাজার গেট উন্মুক্ত করা হলে লাখো মানুষের ঢল ওই এলাকায় প্রবেশ করে। জানাজা আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সকাল থেকেই শোকাহত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট হয়ে ওঠে। কোথাও নীরবতা, কোথাও অশ্রুসিক্ত চোখে প্রার্থনা—সব মিলিয়ে এলাকায় এক ভারী শোকের আবহ বিরাজ করছে।

নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, ‘নেত্রীকে হারানোর খবর শোনার পর বাড়িতে থাকতে পারিনি। নিজের খরচে ছুটে এসেছি তাঁকে শেষবারের মতো বিদায় জানাতে।’

নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার বলেন, ‘এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আবার পাব কি না জানি না। তাই শেষ শ্রদ্ধা জানাতেই এখানে এসেছি।’

আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর নিশ্চিত করেছে।

এদিকে জানাজা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদারে এই মোতায়েন কার্যকর রয়েছে।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৪ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৪ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৫ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom