রাজনীতি

খালেদা জিয়ার জানাজায় রেকর্ডসংখ্যক জনসমাগম হবে: নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী

নিজস্ব প্রতিবেদক

৮ মাস আগে


খালেদা জিয়ার জানাজায় রেকর্ডসংখ্যক জনসমাগম হবে: নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেছেন, প্রয়োজনে বেগম খালেদা জিয়ার জানাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজার রেকর্ডও ছাড়িয়ে যাবে।

রবিবার (৩০ নভেম্বর) আয়োজিত ওই দোয়া মাহফিলে তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, প্রয়োজনে তার জানাজা সেই রেকর্ডকেও ছাপিয়ে যাবে।”

মঞ্জুর এলাহী আরও বলেন, “একসময় শেখ হাসিনাকে দেশ ছাড়তে বলা হলে তিনি দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই দেশের মাটিতেই থেকেছেন, জনগণের সঙ্গে থেকেছেন।”

বক্তৃতার একপর্যায়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্যে করে বিতর্কিত মন্তব্যও করেন। তবে তিনি পরিষ্কার করে বলেন, বিএনপি বা দলের নেতাকর্মীরা কোনোভাবেই বেগম জিয়ার অনুপস্থিতি চান না। “তবে বাস্তবতা হলো—তিনি দেশের মানুষের হৃদয়ে যে ভালোবাসা অর্জন করেছেন, প্রয়োজনে তার জানাজা হবে দেশের ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম,” মন্তব্য করেন তিনি।

দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

১ দিন আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

১ দিন আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১ দিন আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১ দিন আগে

Dr.Mahfuzul Alom