আন্তর্জাতিক

খামেনি নিহতের পরও যুক্তরাষ্ট্রের সামনে নতি স্বীকার করবে না তেহরান

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


খামেনি নিহতের পরও যুক্তরাষ্ট্রের সামনে নতি স্বীকার করবে না তেহরান

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও ওয়াশিংটনের সামনে তেহরান নতি স্বীকার করবে না বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সাবেক উপসহকারী সচিব মাইকেল মুলরয়।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে মুলরয় বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-কে অপহরণের চেষ্টার পর ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্বিতীয় কোনো দেশের সরকার উৎখাতের প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হতে পারে। যদিও তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলা ও ইরানের রাজনৈতিক বাস্তবতা এক নয়।

তিনি বলেন, ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরো দুর্বল সহযোগীদের নিয়েও ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন। অন্যদিকে ইরানে সর্বোচ্চ নেতার পাশাপাশি সামরিক বাহিনী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং গোয়েন্দা সংস্থার মতো একাধিক ক্ষমতার কেন্দ্র রয়েছে।

ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া প্রসঙ্গে মুলরয় বলেন, সর্বোচ্চ নেতাকে হত্যার পরও মার্কিন দাবির সামনে নত হবে না তেহরান। তার মতে, ইরানের সাম্প্রতিক বিবৃতি পরিস্থিতির আরও অবনতির ইঙ্গিত দিচ্ছে, যা পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, উপসাগরীয় দেশগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ড্রোন সক্ষমতা নিয়ে তিনি বলেন, ইরানের কাছে এমন ড্রোন রয়েছে, যা দিয়ে দুবাই ও বাহরাইনের বিভিন্ন স্থাপনায় আঘাত হানার নজির রয়েছে। দেশটি এসব ড্রোন ব্যাপক হারে উৎপাদন করতে সক্ষম এবং দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছেও সরবরাহ করে আসছে।

মুলরয়ের ভাষ্য, এসব ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা সম্ভব হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে সেগুলো নিরাপত্তা বলয় ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে-যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১২ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১২ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom