খামেনির কার্যালয়ের কাছে হামলা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইসরাইল। তবে তিনি রাজধানী তেহরানে নেই; তাকে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা Reuters। সংস্থাটিকে এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার ভোরে ইরানে হামলা চালায় ইসরাইল। এ হামলাকে ইসরাইল ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট অক্ষত আছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইঙ্গিত দিয়েছেন, ইরানে হামলার লক্ষ্য শাসনব্যবস্থার পতন ঘটানো। তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে সতর্ক করে অস্ত্র সমর্পণের আহ্বান জানান।
শনিবার সকালে ইরানে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এমন দাবি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে উঠে এসেছে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় বিভিন্ন পক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ও স্বাধীনভাবে যাচাইকৃত তথ্যের দিকে নজর রাখছেন বিশ্লেষকরা।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
৫ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১৯ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১৯ ঘন্টা আগে
