খামেনির কফিনে শ্রদ্ধা জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে তাকে এ সময় কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যরাও প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এই সফরকে ঘিরে আঞ্চলিক কূটনীতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময় দুই দেশের মধ্যে কূটনৈতিক বার্তা আদান-প্রদান, গোপন যোগাযোগের সহায়তা এবং আঞ্চলিক সংলাপের পরিবেশ তৈরিতে ইসলামাবাদের সক্রিয় ভূমিকার কথা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আলোচনায় উঠে এসেছে।
এ ছাড়া উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার ক্ষেত্রেও পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে দেখা হয়।
খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ গুরুত্ব বহন করছে বলে বিশ্লেষকদের অভিমত।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৫ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২০ ঘন্টা আগে
