আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে তেহরানে হাজারো মানুষের শোক সমাবেশ, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

৮ মাস আগে


খামেনির মৃত্যুতে তেহরানে হাজারো মানুষের শোক সমাবেশ, যুক্তরাষ্ট্র-ইসরাইলবিরোধী বিক্ষোভ

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর চলমান যৌথ হামলার মধ্যেই শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানী Tehranসহ ইরানের বিভিন্ন শহরে দেশটির সর্বোচ্চ নেতা খামিনির-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজারো মানুষ। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করেন।

শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমাদান-এর তৃতীয় জুমায় রাজধানীর সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। সাত দিন আগে শুরু হওয়া যুদ্ধ এবং দেশের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর এটিই ছিল প্রথম বড় ধর্মীয় সমাবেশ।

জুমার নামাজ শেষে মুসল্লিরা খামেনির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতে ছিল প্রয়াত নেতার ছবি। তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং হামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন।

সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে বোমাবর্ষণের পরিস্থিতি থাকা সত্ত্বেও মানুষের উপস্থিতিতে কোনো ঘাটতি দেখা যায়নি। ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, কালো পোশাকে নারী-পুরুষরা মসজিদের বাইরের চত্বরে জড়ো হয়ে শোক প্রকাশ করছেন।

সমাবেশে অংশ নেওয়া মানুষজন খামেনিকে ‘তাকওয়া ও অভিভাবকত্বের প্রতীক’ হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তি কামনা করেন। পরে তারা ইরানের পতাকা হাতে নিয়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এদিকে ইসরাইল অধিকৃত  শুক্রবারের জুমার নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে। ইরানি হামলার আশঙ্কা দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। তবে আল-আকসার খতিব এ সিদ্ধান্তকে অন্যায় বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইরানও বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী  খামেনির হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে।

বর্তমানে সংঘাত সপ্তম দিনে গড়িয়েছে। ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রয়েছে এবং দেশজুড়ে শোক ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে।

 


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

২০ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom