কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে ২০ দালাল আটক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র্যাব। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা চার ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ র্যাব-১৪ এবং র্যাব হেডকোয়ার্টারের একটি যৌথ দল।
র্যাব হেডকোয়ার্টারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের অভিযানের বিস্তারিত তুলে ধরে জানান, অভিযান শুরুর আগে সিভিল পোশাকে থাকা র্যাব সদস্যদের লক্ষ্য করে দালাল চক্রের সদস্যরা দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। একইসঙ্গে পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও সরকারি নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের একাধিক প্রমাণ সংগ্রহ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, দালালরা পাসপোর্ট অফিসের আশপাশে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দ্রুত সেবা পাইয়ে দেওয়ার কথা বলে নিয়মিতভাবে অর্থ আদায় করছিল। অভিযানের সময় হাতেনাতে দালাল চক্রের ২০ জন সদস্যকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে মো. মুস্তাফিজুর রহমান (৪৫), মো. মোতাহার হোসেন (২৭), মো. মিজানুর রহমান (৩০), মো. রনি (২৬), মো. বাদল মিয়া (৪৭), মো. হৃদয় মিয়া (২৫), মো. ফয়সাল (২২), আব্দুর রহমান (২৫), মো. হাফিজ হোসেন (৩০), মো. সাগর আহমেদ (৩৫), মো. শামিম মিয়া (৩১) ও মো. রাফসান (২৩)-এই ১২ জনকে প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মো. মাসুদ রানা (৩৮), মো. রাসেল মিয়া (৩২), মো. শাফায়াতুল খালেক সাইফুল (৩৮), মো. অজুল মিয়া হৃদয় (২৫), মো. নাদিম মিয়া (২৮) ও মো. ইমন (২০)-এই ছয়জনকে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় মো. সেলিম মজুমদার ও মো. মাহফুজকেও দণ্ড প্রদান করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের আরও জানান, অভিযানে পাসপোর্ট অফিসের ভেতরে কর্মরত কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দালালদের যোগসাজশের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “সাধারণ জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবাকে স্বচ্ছ ও দালালমুক্ত করতে র্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে।”
এদিকে র্যাবের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষ। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য কমবে এবং মানুষ হয়রানি ছাড়াই সহজে ও স্বচ্ছভাবে সরকারি সেবা পাবে।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
৫ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
২১ ঘন্টা আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
১ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
১ দিন আগে
