ককরোচ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদি সরকারের, যন্তর মন্তরেই বৈঠকের দাবি বিক্ষোভকারীদের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান ককরোচ আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে মোদি সরকার। আন্দোলনের সমাধানে বুধবার (২২ জুলাই) আন্দোলনকারীদের কাছে চারটি আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জিতেন্দ্র সিং বলেন, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সরকার সৌহার্দ্যপূর্ণ বার্তা পাঠিয়েছে। তাদের সুবিধাজনক যেকোনো সময়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত।
তিনি বলেন, “গতকাল বিকেল থেকেই আমরা তাদের প্রতিনিধিদের কাছে আলোচনার জন্য চারটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছি। এটি আমাদের সব তরুণ বন্ধুর প্রতি একটি স্থায়ী আমন্ত্রণ। সরকার যেকোনো সময়, যেকোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।”
মন্ত্রী জানান, সম্ভাব্য বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডাও অংশ নেবেন। আলোচনাটি তার কার্যালয় অথবা সরকারি বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, “সরকার কোনো প্রতিপত্তির প্রশ্ন তুলছে না। আলোচনার মাধ্যমেই ধীরে ধীরে সমাধানের পথে এগোতে চাই। শিক্ষার্থীদের কল্যাণে সরকারের ধারাবাহিক উদ্যোগেরই এটি একটি অংশ।”
এদিকে, নয়াদিল্লির যন্তর মন্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস বলেন, পুলিশ তাদের জানিয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা নিজ বাসভবনে আলোচনার আহ্বান জানিয়েছেন। তবে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
সৌরভ দাস বলেন, “আমরা কারও বাড়ি বা অফিসে যেতে রাজি নই। গণদরবার এখানেই। মন্ত্রীদের জনগণের কাছে আসা উচিত। তারা যদি কথা বলতে চান, তাহলে যন্তর মন্তরেই আলোচনা হওয়া উচিত।”
তিনি আরও জানান, প্রধান বিচারপতি আলোচনার পক্ষে রয়েছেন এবং নিরাপত্তাজনিত কারণে প্রয়োজন হলে বিক্ষোভস্থলের কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে বৈঠক আয়োজনের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
সৌরভ দাস বলেন, “আমরা শিক্ষিত মানুষ। শুরু থেকেই বলে আসছি, আমরা আলোচনার জন্য প্রস্তুত। আলোচনার মাধ্যমে যদি সমাধান হয়, সেটাই সবচেয়ে ভালো।”
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লিতে কয়েক দিন ধরে চলমান আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থায় সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছেন।
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৮ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
