কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর রামপুর, ফেনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার আলী হোসেনের ছেলে ইয়ামিন, যিনি স্থানীয় ‘স্টার টেইলার্স’-এর মালিক, এবং একই এলাকার শিবু বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস, পেশায় জুতার কারখানার শ্রমিক।
স্বজনরা জানান, শনিবার রাতে রূপগঞ্জ উপজেলার শিংলাবো এলাকা থেকে তিনটি মোটরসাইকেলে ছয় বন্ধু কক্সবাজার-এর উদ্দেশ্যে রওনা হন। পথে রামপুর এলাকায় একটি দুর্ঘটনা দেখে তারা মোটরসাইকেল থামিয়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়ামিন ও উজ্জ্বল মারা যান।
এ ঘটনায় মাহমুদুল হাসান দিপু ও নাজমুম হাসান নামে আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকালে নিহতদের মরদেহ নিজ এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...
৪ দিন আগে
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য
১২ দিন আগে
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
১৫ দিন আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
১৮ দিন আগে
