কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৫ লাখের বেশি মানুষ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে রয়েছে। শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও জেলার পাঁচ লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
জেলার দুই প্রধান নদী বাঁকখালী ও মাতামুহুরীর পানি টানা দ্বিতীয় দিনের মতো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক তলিয়ে গিয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
আশ্রয়ে যাওয়ার পথে নৌকাডুবি, দুই বোনের মৃত্যু
শুক্রবার সকালে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ডিঙি নৌকা ডুবে দুই বোনের মৃত্যু হয়।
নিহতরা হলেন হাসনাতুল জান্নাত ঝর্ণা (১৩) ও শাওরিন মনি (৭)। তাদের বাবা আবদুল মালেক, মা লাকি আক্তার এবং আরেক মেয়ে জেরিন মনি প্রাণে বেঁচে যান।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় চার ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে ঝর্ণার মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা শাওরিন মনিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঁচ দিনে ২৪ জনের মৃত্যু
টানা বর্ষণ ও পাহাড়ধসে গত পাঁচ দিনে কক্সবাজার জেলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ১৫ জন, চকরিয়ায় তিনজন, কক্সবাজার শহরে দুজন এবং পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ার মরিচ্ছা এলাকায় একজন করে মারা যান।
নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।
ব্যাপক ক্ষয়ক্ষতি
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন। বহু বাড়িতে কোমরসমান পানি ঢুকে পড়েছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। চকরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, পানি নেমে গেলে সড়ক ও অবকাঠামোর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হবে।
নদীর পানি বিপৎসীমার ওপরে
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, বাঁকখালী নদীর বিপৎসীমা ৫.৭৯ মিটার এবং মাতামুহুরী নদীর বিপৎসীমা ৫.৮০ মিটার। দুই নদীর পানিই বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে জেলার কোথাও বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেনি। চকরিয়ার কোনাখালী ইউনিয়নে একটি স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
পাঁচ দিনে ৫৪৭ মিলিমিটার বৃষ্টিপাত
কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ দিনে জেলায় মোট ৫৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
প্রশাসনের প্রস্তুতি
জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজারে ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আ. মান্নান সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
কলেজছাত্রী ধর্ষণ মামলায় যশোরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
*যশোরের চৌগাছায় এক কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় উপজেলা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া আরাফাত চৌগাছা উপজেলার বাসিন্দা এবং চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নিয়েছেন...
১ দিন আগে
হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার
হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা...
৫ দিন আগে
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...
৬ দিন আগে
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...
৬ দিন আগে
