কল্যাণপুর ‘জাহাজবাড়ি’ অভিযানের মামলায় ছয় আসামিকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর কল্যাণপুরে কথিত ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–সহ ছয় আসামিকে আদালতে হাজির করতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার দুপুরে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
যাঁরা আসামি
মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিরা হলেন-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক
ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া
এসবির প্রধান মনিরুল ইসলাম
ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা
২০১৬ সালের অভিযান
২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘তাজ মঞ্জিল’ নামের একটি ভবনের পঞ্চম তলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালায়। ভবনের আকৃতির কারণে স্থানীয়ভাবে এটি ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত ছিল এবং সংবাদমাধ্যমেও সে নামেই উল্লেখিত হয়।
অভিযান শেষে সন্দেহভাজন নয়জন ‘জঙ্গি’ নিহত হওয়ার কথা জানানো হয়। হাসান নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় আটক হন এবং একজন পালিয়ে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি ছিল, তারা সবাই নব্য জেএমবির সদস্য।
পরদিন ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানা–র পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলায় ১০ জনকে আসামি করা হয়। মামলাটি বর্তমানে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
নতুন অভিযোগ ও মামলা
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় এবং ভিন্ন ভাষ্য সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মার্চ ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
ট্রাইব্যুনালের সর্বশেষ আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে আসামিদের আদালতে হাজির না হলে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১৭ ঘন্টা আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
১৯ ঘন্টা আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
১ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৪ দিন আগে
