কওমি ঘরানার দলগুলোকে নিয়ে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ হেফাজতের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক বলয়ে বিভক্ত হয়ে অংশগ্রহণের পর সৃষ্টি হওয়া মতপার্থক্য দূর করতে নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দলগুলোর কাছে আগামী ৩ আগস্টের মধ্যে তাদের রাজনৈতিক অবস্থান ও করণীয় বিষয়ে লিখিত মতামত চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা ও নীতিগত ঐকমত্য হয়।
সভায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
হেফাজত-সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান নেওয়া কওমি ঘরানার দলগুলোকে একটি অভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে নিয়ে আসা। সে উদ্দেশ্যে দলগুলোকে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করে লিখিত মতামত দিতে বলা হয়েছে।
সূত্রগুলোর দাবি, নতুন জোটে যুক্ত হতে হলে সংশ্লিষ্ট দলগুলোকে তাদের বিদ্যমান রাজনৈতিক অবস্থান সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। বিষয়টি নিয়ে আগামী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হেফাজতের নেতারা জানান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কওমি ঘরানার দলগুলো একক প্ল্যাটফর্মে অংশ নিতে পারেনি। বিভিন্ন দল পৃথক রাজনৈতিক জোট কিংবা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় ভোট ও সাংগঠনিক শক্তি বিভক্ত হয়ে পড়ে। সেই অভিজ্ঞতা থেকেই ভবিষ্যতে সমন্বিত রাজনৈতিক কৌশল গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক বলয়ে অবস্থান নেওয়ার কারণে নিচের সারির নেতাকর্মীদের মধ্যেও বিভক্তি ও প্রকাশ্য বাকবিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ কারণেই হেফাজতের আমির সবাইকে নিয়ে বৈঠক করেছেন এবং সংশ্লিষ্ট দলগুলোকে আগামী ৩ আগস্টের মধ্যে লিখিত মতামত দিতে বলা হয়েছে।”
তিনি আরও বলেন, “মতামত পাওয়ার পর পরবর্তী বৈঠকে নতুন রাজনৈতিক জোট গঠন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে।”
স্থানীয় সরকার নির্বাচনসহ ভবিষ্যতের নির্বাচনে কওমি ঘরানার দলগুলো একক প্রার্থী দেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগে জোট গঠন হোক। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
হেফাজতে ইসলামের আরেক যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, কওমি ঘরানার দলগুলোকে নিয়ে পৃথক রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। সামনে আরও কয়েকটি বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপর নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
তার ভাষ্য, কওমি ধারার দলগুলোকে একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
