ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।
খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড ইমনকে অবশেষে যশোর থেকে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়। চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), কোতোয়ালি মডেল থানা এবং যশোর জেলা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে দীর্ঘদিনের নজরদারির পর তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
ক্রিকেটেই ছিল ভবিষ্যতের স্বপ্ন
স্থানীয়দের ভাষ্য, শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন মোবারক হোসেন ইমন। পড়াশোনার পাশাপাশি ক্রিকেটের প্রতি ছিল তার গভীর আগ্রহ। এলাকার মাঠ থেকে ক্রিকেট শুরু করে পরে চট্টগ্রাম শহরে এসে ২০১৯ সালের দিকে ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে যোগ দেন।
তিনি নিয়মিত বাকলিয়া স্টেডিয়াম ও কাজীর দেউড়ি এলাকায় অনুশীলন করতেন। বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে দ্রুত পরিচিতি পান এবং ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে অনুসরণ করে নিজের বোলিং দক্ষতা গড়ে তোলার চেষ্টা করতেন।
ব্রাদার্স ক্রিকেট একাডেমির কোচ আমিনুল হক বলেন, “ইমন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল। নিয়মিত অনুশীলন করত। করোনাকালের পর থেকে আর তাকে মাঠে দেখা যায়নি। পরে গণমাধ্যমে ‘ডেভিড ইমন’ নামে তার খবর দেখে জানতে পারি, সেই ছেলেটিই মোবারক হোসেন ইমন।”
অপরাধ জগতে উত্থান
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার পর ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন ইমন। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের পর চট্টগ্রামের অপরাধ জগতে ‘ডেভিড ইমন’ নামে তার সক্রিয়তা বাড়ে।
পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর নেতৃত্বাধীন চক্রের সঙ্গে যুক্ত হয়ে অল্প সময়ের মধ্যেই তিনি অন্যতম সক্রিয় সদস্যে পরিণত হন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ ছিলেন। তার অস্ত্রসহ ১৫ থেকে ২০টি ছবি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছে। সাজ্জাদ চক্রের কার্যক্রম চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, পতেঙ্গা, চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় এবং জেলার রাউজান, হাটহাজারী ও ফটিকছড়িতেও বিস্তৃত ছিল।
একাধিক হত্যা মামলার আসামি
পুলিশের নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট চট্টগ্রামে আনিস ও মোহাম্মদ হাসান হত্যা মামলায় প্রথম তার নাম উঠে আসে।
এরপর ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার আলোচিত জোড়া হত্যা মামলায় তাকে আসামি করা হয়। একই বছরের ২৩ মে রাতে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাতেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
সর্বশেষ চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনাতেও ডেভিড ইমনের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত
২ দিন আগে
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...
২৪ দিন আগে
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...
১ মাস আগে
রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’, ঢামেকে ভর্তি
রাজধানীর রামপুরা এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হামলার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর...
১ মাস আগে
