রাজনীতি

কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৯ দিন আগে


কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে জামায়াত নেতার মৃত্যু

ছবি: সংগৃহীত


সিরাজগঞ্জে ১১ দলীয় ঐক্যের লংমার্চের কর্মসূচি শেষে দলীয় কার্যালয়ে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন দুলাল হোসেন (৬০) নামে জামায়াতে ইসলামীর এক নেতা। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের মুজিব সড়কের আভিসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বডি: মৃত দুলাল হোসেন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাঁতী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি চাল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে হাটিকুমরুল মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় যোগ দেন দুলাল হোসেন। দুপুরের কর্মসূচি শেষে বাড়িতে না ফিরে তিনি শহরের দরগা রোডে জেলা জামায়াত কার্যালয়ে যান। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করেন।

এশার নামাজ শেষ করার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি অনুভব করেন তিনি। বিষয়টি জানতে পেরে দলীয় নেতাকর্মীরা দ্রুত তাকে শহরের আভিসিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুলাল হোসেন দলের একজন অত্যন্ত একনিষ্ঠ কর্মী ছিলেন। পথসভা শেষে জেলা কার্যালয়ে আমরা একসঙ্গেই এশার নামাজ আদায় করেছি। কিন্তু নামাজ শেষ হতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।’

দুলাল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতের শহর শাখার আমির অধ্যাপক আব্দুল লতিফ ও সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ। এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom