কৃষক কার্ডের তথ্য সংগ্রহে গিয়ে ট্রাকচাপায় কৃষি কর্মকর্তা নিহত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান সুমন (৩৮) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার একলাশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সুমন চৌমুহনী পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সকালে মোটরসাইকেলে করে মাঠে যান আব্দুর রহমান সুমন। একলাশপুর বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আবদুল কাদের জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও তখন পর্যন্ত তার মৃত্যু হয়ে যায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আবু হানিফ বলেন, সারাদেশে চলমান কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে উপজেলার আটজন কর্মকর্তা মাঠে দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে আব্দুর রহমান সুমনও ছিলেন। দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও কর্মঠ কর্মকর্তা। তার মৃত্যুতে কৃষি বিভাগ গভীর শোক প্রকাশ করছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান সুমন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি
৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...
১৫ ঘন্টা আগে
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...
৩ দিন আগে
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা
৬ দিন আগে
