রাজনীতি

ক্ষমতাপ্রেমিকদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বললেন চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ক্ষমতাপ্রেমিকদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে বললেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘এ দেশে আমরা ক্ষমতাপ্রেমিক দেখেছি, দেশপ্রেমিক দেখি নাই। আসুন, আমরা সকলে মিলে ক্ষমতাপ্রেমিকদের বাংলার মাটি থেকে বিতাড়িত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলা শাখার তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু এখনও ইসলামি আদর্শের শাসন দেখিনি। ৫ আগস্টের পর দেশে ইসলামি শক্তির উত্থান স্পষ্ট হয়েছে। এটি কাজে লাগাতে না পারলে আমাদের জন্য মুসিবত অপেক্ষা করছে। মানুষের জান-মাল ও ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে।’

তিনি সরকারের ওপর তীব্র সমালোচনা চালিয়ে বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ বলেও যে সরকার লোকদের ওপর অত্যাচার করেছে, তা আমরা দেখেছি। জুলাই গণ-অভ্যুত্থানে বহু মা–বোন সন্তানহারা হয়েছে; খুন-গুম ও নির্যাতনের ঘটনা ঘটেছে এসব ইতিহাসে বিরল। এগুলোকে আমরা ভোলার দায় নেবো না।

সম্মেলনে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মাওলানা আনসার আহমদ। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর-২ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি মানসুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সভাপতি মাওলানা মাকসুদুর রহমান ও সহসভাপতি মাওলানা আফসার উদ্দিন।


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

২ ঘন্টা আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২২ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom