‘কত আসন পাবে আগেই ঠিক ছিল’ অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল কত আসন পাবে তা আগেই নির্ধারিত ছিল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, জনগণের দেওয়া ভোট ‘চুরি’ করা হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আরব আমিরাত থেকে কারামুক্ত হয়ে ফেরা ২৪ জন প্রবাসী বাংলাদেশিকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এই নির্বাচনে কারা কত আসন পাবে সেটা আগেই ঠিক করা ছিল। মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। একজন ৯০ বছরের বৃদ্ধা সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিলেন, কথা বলতে পারেন না। একজন ক্যান্সারের রোগীও ভোট দিতে এসেছিলেন। কিন্তু এই মানুষের ভোটগুলো চুরি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা যেসব আসনে পাস করেছি, সেখানে প্রবাসীরা অভূতপূর্বভাবে ‘শাপলা কলি’ প্রতীক এবং ১১ দলীয় জোটে ভোট দিয়েছে। এই ঋণ শোধ করার নয়। দেশ যখন বিপদে যাচ্ছিল, প্রবাসীরা গণঅভ্যুত্থানেও এগিয়ে এসেছিল।”
নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, “যে ভোট চুরি হয়েছে, জনগণের কাছে তাদের ক্ষমা চাইতে হবে।” পাশাপাশি তিনি মন্তব্য করেন, “এখন নতুন করে কুসুম কুসুম প্রেম শুরু হয়েছে। বিরোধী দলের বাসায় যাওয়ার আগে জনগণের কাছে যাওয়া উচিত ছিল।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “যারা এই নির্বাচনটা করেছেন, অনেক চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজকে সংসদে ঢুকিয়েছেন। তাদের কোনো মন্ত্রণালয় দেবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকুন।”
রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বাজারে সিaন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
সরকারের শীর্ষ মন্ত্রীদের বক্তব্যের প্রেক্ষিতে আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিস্তারিত:বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু এবং সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন...
১ ঘন্টা আগে
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
২ দিন আগে
