সারাদেশ

কটিয়াদীতে শ্রমিক সংকট ও অতিরিক্ত ভাড়ায় চাপে বোরো চাষি

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


কটিয়াদীতে শ্রমিক সংকট ও অতিরিক্ত ভাড়ায় চাপে বোরো চাষি

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা-এ চলতি বোরো মৌসুমে তীব্র শ্রমিক সংকট ও হারভেস্টার ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। দুই মণ ধান দিলেও শ্রমিক না পাওয়ার অভিযোগ উঠেছে, অন্যদিকে সরকারি ভর্তুকিতে সরবরাহ করা হারভেস্টার মেশিনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে অতিবৃষ্টির কারণে প্রায় ৫৮৫ হেক্টর জমির ধান ক্ষতির মুখে পড়েছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে যেখানে এক মণ বা তারও কম ধানের বিনিময়ে শ্রমিক পাওয়া যেত, সেখানে এখন দুই মণ ধানেও শ্রমিক মিলছে না। বর্তমানে বাজারে প্রতি মণ কাঁচা ধানের দাম ৬৫০ থেকে ৭০০ টাকা, আর একজন শ্রমিকের দৈনিক মজুরি প্রায় ১ হাজার ৩০০ টাকা-যা কৃষকদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

অর্থনৈতিক হিসাব বলছে, এক বিঘা জমিতে ধান উৎপাদনে গড়ে প্রায় ২২ হাজার টাকা ব্যয় হচ্ছে। কিন্তু প্রতি বিঘায় গড়ে ২৫ মণ ধান উৎপাদন হলেও, প্রতি মণ ৭০০ টাকা দরে বিক্রি করে কৃষক পাচ্ছেন প্রায় ১৭ হাজার ৫০০ টাকা। ফলে প্রতি বিঘায় ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত লোকসানের মুখে পড়ছেন তারা।

এদিকে শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার মেশিন ব্যবহার বাড়লেও, অভিযোগ রয়েছে-সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হচ্ছে। এতে কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভুঁইয়া বলেন, অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলের কিছু জমি পানির নিচে রয়েছে, যা কৃষকদের জন্য উদ্বেগের কারণ। শ্রমিক সংকট মোকাবিলায় বর্তমানে ২৭টি হারভেস্টার প্রস্তুত রাখা হয়েছে এবং পার্শ্ববর্তী জেলা থেকেও মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতি বিঘা জমি কাটার জন্য সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকদের দাবি, দ্রুত কার্যকর নজরদারি ও সহায়তা না বাড়ালে চলতি মৌসুমে তাদের লোকসান আরও বাড়বে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

২ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom