রাজনীতি

কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র নিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র নিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকেই তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর কর্মী-সমর্থকরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মুরাদনগর থেকে মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক এবং জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী।

জেলা প্রশাসন সূত্র জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তাঁর কর্মী-সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমাদের কাছে তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। সেই অনুযায়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি কুমিল্লা-৩ আসন থেকেই নির্বাচন করবেন।”

তিনি আরও জানান, এ বিষয়ে দলের ভেতরে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি সম্ভাব্য রাজনৈতিক জোট নিয়েও আলোচনা চলছে। “মুরাদনগরের সাধারণ মানুষ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই আসন থেকে নির্বাচনে দেখতে চায়। তাই উপজেলা এনসিপির পক্ষ থেকেও তাঁকে অনুরোধ জানানো হয়েছে। এখন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার বিষয়,” বলেন মিনহাজুল হক।

তবে এ বিষয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান বলেন, “আমার অফিস থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। তারা সম্ভবত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই ফরম সংগ্রহ করেছে।”

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষ থেকে তাঁর কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। এটি একটি উন্মুক্ত প্রক্রিয়া—যে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন। এ পর্যন্ত মোট ৯০টি মনোনয়ন ফরম নেওয়া হয়েছে। যেহেতু তিনি নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়নি।”

উল্লেখ্য, এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের

১ ঘন্টা আগে


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

২১ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom