সারাদেশ

কুমিল্লায় মিছিল-নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১০ দিন আগে


কুমিল্লায় মিছিল-নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


চট্টগ্রাম থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে মোবারক হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ব্রাহ্মণপাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার মোবারক হোসেন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের নেতা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও পলাতক আওয়ামী লীগ নেতা মোবারক আলীর ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি বায়েজিদের শফিউল বাবু ও মারুফা বেগমের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মোবারক ব্রাহ্মণপাড়ায় তার মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন। তার মূল বাড়ি চট্টগ্রামের বায়েজিদ এলাকায়। দুই ঠিকানা ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন গোপন সভা পরিচালনা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

ওসি বলেন, সাম্প্রতিক সময়ে মোবারক ব্রাহ্মণপাড়া এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সংগঠিত করে ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, চসিকের সাবেক কাউন্সিলর মোবারক আলীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে মোবারক এর আগে বায়েজিদ এলাকায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীদের ওপর নির্যাতনে জড়িত ছিলেন।

তাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোবারক চট্টগ্রাম ছেড়ে ব্রাহ্মণপাড়ায় মামার বাড়িতে আত্মগোপনে যান। তবে বিভিন্ন সময়ে চট্টগ্রামে এসে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ছিলেন তিনি।

স্থানীয়দের দাবি, গত ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠনের একটি মিছিলেও মোবারককে দেখা গেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মোবারক হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

২৫ মিনিট আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom