জেলার খবর

ক্যাম্পে বিষ প্রয়োগ ও রাস্তা কাটা ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’: চট্টগ্রামের পুলিশ সুপার

অনলাইন ডেস্ক

২ মাস আগে


ক্যাম্পে বিষ প্রয়োগ ও রাস্তা কাটা ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’: চট্টগ্রামের পুলিশ সুপার

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর ক্যাম্পকে লক্ষ্য করে রাস্তা কেটে দেওয়া, ক্যাম্প ভাঙচুরের চেষ্টা এবং পানির উৎসে বিষ বা বিষজাতীয় পদার্থ মেশানোর ঘটনাকে সম্পূর্ণ ‘অন্তর্ঘাতমূলক কার্যক্রম’ হিসেবে উল্লেখ করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম।

রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্ট-এ নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং যৌথ অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।

পুলিশ সুপার জানান, আলীনগরে যৌথ বাহিনীর একটি ক্যাম্পে র‌্যাব, বিজিবি ও পুলিশ মিলিয়ে প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। ওই ক্যাম্পের জন্য ব্যবহৃত একটি ডিপটিউবওয়েলের সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ প্রবেশ করানোর চেষ্টা করে।

তিনি বলেন, সকালে ডিপটিউবওয়েলের অপারেটর পানি ও সংরক্ষণ ট্যাংক পরীক্ষা করতে গিয়ে অস্বাভাবিক দুর্গন্ধ পান। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানালে সবাই সতর্ক হন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

মাসুদ আলম বলেন, “রাস্তা কেটে দেওয়া বা ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো সম্পূর্ণ অন্তর্ঘাতমূলক কার্যক্রম (সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ)। দেশের ও সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া এসব অপরাধীর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...

২ দিন আগে


কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা

৫ দিন আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...

৭ দিন আগে


মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom