লাইভ কনসার্টে ‘অশালীন’ আচরণ নিয়ে প্রশ্নের মুখে নেহা কক্কর
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর সম্প্রতি একটি লাইভ স্টেজ শোতে পারফরম্যান্সকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেহা ইনস্টাগ্রামে তার সাম্প্রতিক এক কনসার্টের ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যায়—গান ও নাচের ফাঁকে তিনি পানির বোতল থেকে নিজের বুকের ওপর পানি ঢালছেন। শরীর বেয়ে পানি গড়িয়ে পড়লেও গান ও নাচ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
ওই পারফরম্যান্সে নেহার পরনে ছিল লেপার্ড-প্রিন্টের টাইট আউটফিট—ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট ও থাই-হাই বুট। দীর্ঘ ব্লন্ড চুল ঝাঁকিয়ে তিনি গানের তালে শরীরী মুভে যেন পুরো স্টেজের ‘মুড’ তৈরি করছিলেন।
তার এই ভিডিও ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশ নেহার এনার্জি ও মঞ্চ দাপটের প্রশংসা করলেও অন্য অংশের অভিযোগ, এটি ‘অশ্লীল’ পারফরম্যান্স। কেউ মন্তব্য করেছেন ‘নোংরা’, কেউ বলেছেন ‘কুৎসিত’; আবার কেউ কেউ তাকে ‘বার ড্যান্সার’-এর সঙ্গেও তুলনা করেছেন।
২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর মাধ্যমে পরিচিতি পান নেহা কক্কর। ২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাইয়ে গানের জগতে পুরোপুরি যাত্রা শুরু করেন। ২০১৩ সালে ‘ধাতিং নাচ’ গান দিয়ে বলিউডে প্রথম প্লেব্যাক এবং ২০১৪ সালে ‘সানি সানি’ হিট গানের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত নারী কণ্ঠশিল্পী।
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২ ঘন্টা আগে
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...
৮ ঘন্টা আগে
বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েও ঘুরে দাঁড়ানো ইয়ামি গৌতম, জানালেন সংগ্রামের গল্প
বলিউডে অভিষেক ছবিই ছিল সুপারহিট। তবু কাঙ্ক্ষিত সুযোগের অভাবে দীর্ঘদিন ক্যারিয়ারে সংগ্রাম করতে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। একসময় অভিনয় ছেড়ে নিজের রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় পরপর দুটি সফল সিনেমার মাধ্যমে।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে ইয়ামি জানান, অভিনয়...
১ দিন আগে
শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অস্বস্তি হয়নি: সাবিলা নূর
অভিনেত্রী সাবিলা নূর ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই সহশিল্পী হিসেবে পান ঢালিউড সুপারস্টার শাকিব খানকে।সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং পর্দার রোমান্টিক দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেন সাবিলা...
৬ দিন আগে
