লাক্কি মারওয়াত থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের প্রথম ধাপ খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত থেকে শুরু করার ঘোষণা দিয়েছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।
রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ১টায় লাক্কি মারওয়াতের গান্দি চৌক থেকে লংমার্চের প্রথম ধাপ শুরু হবে। ট্যাংক, ডেরা ইসমাইল খান, দক্ষিণ ওয়াজিরিস্তান, উত্তর ওয়াজিরিস্তান, বান্নু ও লাক্কি মারওয়াত থেকে আসা মিছিল এতে যোগ দেবে।
সরকার ও বিরোধীদের মধ্যে দীর্ঘ আলোচনার কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে। প্রস্তাবিত লংমার্চ এবং সন্ত্রাসবাদ দমনে কেন্দ্রীয় সরকার ও খাইবার পাখতুনখোয়া সরকারের সহযোগিতা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের সমাধান হয়নি।
কর্মসূচি অনুযায়ী, রোববার রাতে মিছিলটি কারাকের কাছে অবস্থান করবে। পরদিন ৫ অক্টোবর দুপুরে কারাক থেকে অংশগ্রহণকারীরা মিছিলে যোগ দেবেন। দুপুর সাড়ে ১২টায় সেখান থেকে মিছিল কোহাটের উদ্দেশে রওনা হবে।
৬ অক্টোবর কোহাট, হাঙ্গু, কুররাম ও ওরাকজাই থেকে আসা মিছিল এতে যোগ দেবে। এরপর মিছিল পেশোয়ারের দিকে এগিয়ে মাতানি এলাকায় রাতে অবস্থান করবে।
৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় পেশোয়ারের বুধ ভের থেকে মিছিল আবার যাত্রা শুরু করবে। পথে খাইবার জেলার অংশগ্রহণকারীরা এতে যোগ দেবেন। পেশোয়ারের অন্যান্য মিছিল কোহাট রোড ব্রিজ ও মোটরওয়ে টোল প্লাজার কাছে মূল মিছিলে যুক্ত হবে। পরে মিছিলটি চরসদ্দা ইন্টারচেঞ্জের কাছে থামবে।
৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় চরসদ্দা ইন্টারচেঞ্জ থেকে মিছিল পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে। ওই সময় চরসদ্দা ও মোহমান্দের মিছিল এতে যোগ দেবে। এরপর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকা থেকে আসা অংশগ্রহণকারীরা খাইরাবাদে জড়ো হবেন। সেখানেই লংমার্চের পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে পিটিআইয়ের এই লংমার্চ ইসলামাবাদে প্রবেশ করতে দেওয়া হবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিকবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ।
তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার বিষয়ে খাইবার পাখতুনখোয়া সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা না পাওয়ায় সরকারের অবস্থান কঠোর হয়েছে। তবে সন্ত্রাসবাদ মোকাবিলায় পিটিআই ও প্রাদেশিক সরকার সহযোগিতার জন্য প্রস্তুত থাকলে আবারও আলোচনা হতে পারে।
সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যেকোনো রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে লংমার্চ প্রত্যাহার করতে হবে।
লংমার্চ ঘিরে প্রস্তুতির মধ্যে ইসলামাবাদে রেঞ্জার্স মোতায়েনের মেয়াদও বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত রাজধানীতে রেঞ্জার্স সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর আগে ৫ অক্টোবর পর্যন্ত তাদের মোতায়েনের অনুমতি ছিল। দুনিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়াদ বাড়ানোর পর রাজধানীতে প্রায় ৩ হাজার রেঞ্জার্স সদস্য মোতায়েন থাকবেন।
সরকার জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে কনটেইনার বসানোসহ বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, পিটিআই জানিয়েছে, তাদের লংমার্চ রাজনৈতিক কর্মসূচি এবং এটি শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে।
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান
সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার আওতায় ইরান যে সাতটি শর্ত দিয়েছে, সেগুলো পূরণ হলেই কেবল প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।রোববার (৪ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া এক...
১ ঘন্টা আগে
মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় বিদ্যুৎ অবকাঠামোয় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীকে সেবা দেওয়া গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের পবিত্রতম স্থানগুলোর পবিত্রতার ওপর এমন
৩ ঘন্টা আগে
ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর নেপালে জীবিত উদ্ধার পর্যটক
নেপালে ভয়াবহ বন্যা বিপর্যয়ের ৩৭ দিন পর এক মালয়েশিয়ান পর্যটককে জীবিতে অবস্থায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, হিমালয়ের লাংটাং লিরুং পর্বতের হিমবাহ ধসের পর সৃষ্ট বন্যায় নিখোঁজ হওয়া ওই মালয়েশিয়ান পর্যটক নিরাপদে দেশে ফিরে গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টেরশুক্রবার (২ অক্টোবর) ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)-এর...
১৮ ঘন্টা আগে
এক লাখ সেনা নিয়ে সামরিক অভিযানের প্রস্তুতি সৌদির
বিদ্রোহী হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালানোর সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি আরব। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ করতে উপকূলীয় এলাকায় অভিযান অথবা ইয়েমেনের একাধিক ফ্রন্টে একযোগে হামলার দুটি পরিকল্পনা বিবেচনা করছে রিয়াদ। আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার (৩ অক্টোবর) রয়টার্স এ তথ্য জানিয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ অভিযান
১৮ ঘন্টা আগে
