লালের তীব্রতায় অনন্য জয়া আহসান, মুগ্ধ নেটিজেনরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
লালের তীব্রতায় অনন্য জয়া আহসান, মুগ্ধ নেটিজেনরা
অভিনয় ও গ্ল্যামারের অনন্য মিশেল জয়া আহসান। পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। সামাজিক মাধ্যমে অনন্য ফ্যাশন সেন্স দিয়ে যেমন তিনি নজর কাড়েন, তেমনি অর্থবহ বার্তার মাধ্যমে নিজের আত্মবিশ্বাসী অবস্থানও তুলে ধরেন এই জনপ্রিয় অভিনেত্রী।
বুধবার (৮ এপ্রিল) নিজের ফেসবুক পেজে একটি স্থিরচিত্র শেয়ার করে জয়া লেখেন, “আমি যেমন, তেমনই—লালের মতোই তীব্র।”
ছবিতে দেখা যায়, রাজকীয় ভঙ্গিতে একটি চেয়ারে বসে আছেন তিনি। পরনে গাঢ় লাল রঙের সিল্কের বেনারসি শাড়ি, যার পাড়জুড়ে রয়েছে সূক্ষ্ম সোনালি জড়ির কাজ। তার এই লাল বেনারসি যেন একাধারে ঐতিহ্য ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
অলঙ্কারে তিনি বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের ধাঁচের সোনালি গয়না—মোটা বালা, কানের দুল ও নেকলেস—যা তার লুককে আরও সমৃদ্ধ করেছে। চুলে খোঁপা, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক এবং গম্ভীর চাহনি—সব মিলিয়ে তার উপস্থিতিতে ফুটে উঠেছে এক ক্লাসিক ও শক্তিশালী আবহ।
শুধু সাজই নয়, ছবিটির ক্যাপশনও নজর কেড়েছে ভক্তদের। মন্তব্যঘরে একজন লিখেছেন, “নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সঙ্গে প্রকাশ করাই আসল পরিচয়।” আরেকজনের ভাষায়, “এই তীব্রতাই আকর্ষণের কেন্দ্রবিন্দু।”
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
৩ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৪ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৮ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৮ দিন আগে
