লাথাম–কনওয়ের ব্যাটে ভাঙল নিউজিল্যান্ডের ৯৫ বছরের রেকর্ড
অনলাইন ডেস্ক
মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টম লাথাম ও ডেভন কনওয়ের ঐতিহাসিক ওপেনিং জুটিতে রেকর্ডের পর রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। ৯৫ বছরের পুরোনো এক রেকর্ড ভাঙার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ওপেনিং জুটির সর্বোচ্চ রানের কীর্তিও গড়েছেন এই দুই ব্যাটসম্যান।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম উইকেটে ৩২৩ রান যোগ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম ও ডেভন কনওয়ে। এর মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর পর ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটির নতুন রেকর্ড গড়েন তারা।
আগের রেকর্ডটি ছিল ভারতের রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের। ২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা করেছিলেন ৩১৭ রানের জুটি। স্টাম্পসের ঠিক আগে সেই রেকর্ড ছাড়িয়ে যান লাথাম ও কনওয়ে।
এই জুটিতে লাথাম করেন ১৩৭ রান। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি। অপর প্রান্তে কনওয়ে দিন শেষে অপরাজিত থাকেন ১৭৮ রানে, যা তার ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি।
এ জুটির মাধ্যমে ভেঙে যায় নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ওপেনিং জুটির ৯৫ বছরের পুরোনো রেকর্ডও। ১৯৩০ সালে ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে স্টিভি ড্যাম্পস্টার ও জন মিলস প্রথম উইকেটে করেছিলেন ২৭৬ রান। সেই রেকর্ড এতদিন অক্ষত ছিল।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর শুরু থেকেই চাপ সৃষ্টি করেন লাথাম ও কনওয়ে। প্রথম দিনের শেষভাগে অভিজ্ঞ পেসার কেমার রোচের বলে লাথাম আউট হলে ৩২৩ রানে ভাঙে এই জুটি।
নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে ওপেনিংয়ে সর্বশেষ ৩০০ ছাড়ানো জুটি হয়েছিল ১৯৭২ সালের এপ্রিলে। সেবার গ্লেন টার্নার ও টেরি জার্ভিস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম উইকেটে ৩৮৭ রান যোগ করেছিলেন। সে রেকর্ড ছুঁতে না পারলেও লাথাম–কনওয়ের জুটি টেস্ট ইতিহাসে যৌথভাবে দ্বাদশ সর্বোচ্চ ওপেনিং জুটির স্বীকৃতি পেয়েছে।
এই রেকর্ডময় জুটির সুবাদে ম্যাচের প্রথম দিন পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে চলে যায় এবং ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চাপে ফেলে দেয় স্বাগতিকরা।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
