লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট, যুবককে তুলে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের লোডশেডিং নিয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় আরাফাত হোসেন (২২) নামে এক যুবককে তুলে নিয়ে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে আড়াইহাজার বাজার এলাকায় থানার পাশে একটি ক্লাবঘরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন।
আরাফাত উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার বেনু ফকিরের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
অভিযোগের তীর আতাউর রহমান সানির দিকে, যিনি ছাত্রদলের আড়াইহাজার পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
আরাফাতের চাচা দাইয়ান ফকিরের অভিযোগ, থানার পাশে মোটরসাইকেল রেখে জিমে যাওয়ার পর আরাফাত মোটরসাইকেল নিয়ে বের হলে তাকে ধরে ‘নজরুল ইসলাম আজাদ জনকল্যাণ পরিষদ’ নামে একটি ক্লাবঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে সানির নেতৃত্বে কয়েকজন তাকে মারধর করেন।
তিনি আরও অভিযোগ করেন, দুই দফায় বিকাশের মাধ্যমে আরাফাতের কাছ থেকে মোট ২০ হাজার টাকা মুক্তিপণ নেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
দাইয়ান ফকিরের দাবি, লোডশেডিং নিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করার কারণে আরাফাতকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে পরিবারের সদস্যরা আরাফাতকে নিয়ে থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ক্লাবের ভেতরে আটকে রেখে যুবককে মারধরের বিষয়টি পাওয়া গেছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ছাত্রদল নেতা আতাউর রহমান সানির মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন বলেন, আরাফাতকে মারধরের খবর তিনি পেয়েছেন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তবে তিনি দাবি করেন, আরাফাতের বিরুদ্ধে বিদ্যুৎ বিভ্রাটসহ বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে লেখা ও ভিডিও শেয়ারের অভিযোগ রয়েছে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২২ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২৩ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
