আন্তর্জাতিক

লোহিত সাগর নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


লোহিত সাগর নিরাপত্তায় সৌদির নতুন জোটে বাংলাদেশ

ছবি: সংগৃহীত


বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে নতুন একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ নামের এই জোটে বাংলাদেশসহ ১৪টি দেশ অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি পরিবহন এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটের নিরাপত্তা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জোটের সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরোস।

কৌশলগত সমুদ্রপথের নিরাপত্তা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর বাব আল-মান্দেব প্রণালি ভারত মহাসাগরকে লোহিত সাগরের মাধ্যমে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের প্রায় ১০ থেকে ১২ শতাংশ এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে বিকল্প ও নিরাপদ সামুদ্রিক রুট রক্ষার প্রয়োজনীয়তা বেড়েছে। বিশেষ করে বাব আল-মান্দেবে অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

যৌথ অভিযান ও গোয়েন্দা সহযোগিতা

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন জোটের আওতায় সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ পরিকল্পনা, সমন্বিত সামরিক মহড়া এবং প্রয়োজনীয় সামুদ্রিক অভিযান পরিচালনা করা হবে।

তবে কোন দেশ কতটি যুদ্ধজাহাজ, বিমান বা নৌসম্পদ মোতায়েন করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। জোটটির সদর দপ্তর সৌদি আরবে স্থাপন করা হবে, যদিও নির্দিষ্ট স্থান প্রকাশ করা হয়নি।

৫১ দেশের আমন্ত্রণ, অংশ নেয় ৪৩টি

সৌদি আরব জানায়, জোট গঠনের বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টি দেশের প্রতিনিধি অংশ নেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলও বৈঠকে উপস্থিত ছিল। যদিও লোহিত সাগরে ইইউর ‘অ্যাসপিডিস’ নামে পৃথক একটি নৌ-নিরাপত্তা মিশন ইতোমধ্যে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ও ওমান এখনো জোটে যোগ দেয়নি। তবে সৌদি আরব জানিয়েছে, প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ভবিষ্যতে অন্য দেশও এই জোটে যুক্ত হতে পারবে।

বাংলাদেশের জন্য গুরুত্ব

সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নতুন এই জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি কেবল প্রতিরক্ষা সহযোগিতাই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যিক রুটের নিরাপত্তা, নৌ-কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ হতে পারে।

তবে জোটটির কার্যক্রম, সদস্য দেশগুলোর বাস্তব সামরিক অংশগ্রহণ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এর কার্যকারিতা আগামী সময়েই স্পষ্ট হবে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১০ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১১ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১১ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom