আন্তর্জাতিক

লোকসভায় মোদিকে কড়া আক্রমণ প্রিয়াঙ্কার, ‘ক্যামেরার কোণ নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলান’

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


লোকসভায় মোদিকে কড়া আক্রমণ প্রিয়াঙ্কার, ‘ক্যামেরার কোণ নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলান’

ছবি: সংগৃহীত


ভারতের লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ক্যামেরার কোণ বদলে নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলেই দেশের তরুণদের আস্থা ফিরিয়ে আনা সম্ভব।

মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় বক্তব্য দিতে গিয়ে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কঠোর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেশের মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে-আন্দোলনকারী শিক্ষার্থীরা কি সন্ত্রাসী ছিল, যে তাদের ওপর লাঠিচার্জ, পেলেট গান ও অন্যান্য শক্তি প্রয়োগ করা হয়েছে?

সরকার শিক্ষার্থীদের উদ্বেগের সমাধান না করে গণতান্ত্রিক আন্দোলনের জবাব বলপ্রয়োগের মাধ্যমে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, আন্দোলনকারীদের ওপর প্রতিটি লাঠির আঘাত শিক্ষার্থীদের চেয়ে সরকারের ভাবমূর্তিরই বেশি ক্ষতি করেছে।

রাম মনোহর লোহিয়া হাসপাতালে আহত এক শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে প্রিয়াঙ্কা বলেন, দেশের তরুণরা এমন একটি ব্যবস্থার ওপর আস্থা হারাচ্ছে, যেখানে মেধার চেয়ে অনিয়ম বেশি গুরুত্ব পাচ্ছে। গত এক দশকে ১৫২টি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।

একই সঙ্গে সরকারি শিক্ষায় বিনিয়োগের তুলনায় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে পরিবারগুলোর ব্যক্তিগত ব্যয় অনেক বেশি হওয়ার বিষয়টিও তুলে ধরেন কংগ্রেস নেত্রী।

এদিকে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালও নিট পরীক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করেন। তিনি লোকসভায় মহারাষ্ট্রের ১৯ বছর বয়সী নিট পরীক্ষার্থী অঙ্কিতা সাঙ্গালের আত্মহত্যার আগে লেখা একটি চিঠির অংশ পড়ে শোনান। ভেনুগোপালের দাবি, মাত্র ১১ নম্বরের জন্য কাট-অফে পৌঁছাতে না পেরে গত ২৫ জুলাই আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী।

তিনি আরও বলেন, ২০১৪ সালে শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা ছিল ৮ হাজার ৬৮, যা বর্তমানে বেড়ে ১৪ হাজার ৪৮৮-এ পৌঁছেছে। এটি শুধু পরিসংখ্যান নয়, বরং একটি গভীর জাতীয় সংকট।

প্রিয়াঙ্কা গান্ধীর ‘ক্যামেরার কোণ নয়, হৃদয়ের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার’ মন্তব্যকে ঘিরে লোকসভায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হয়। সরকারি দলের সদস্যদের আপত্তির পর স্পিকার ওম বিড়লা তার বক্তব্যের কিছু অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

ভেনুগোপাল বলেন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করা শিক্ষার্থীরা রাষ্ট্রের শত্রু নয়। তাদের ওপর হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনতে হবে।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১০ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

১৬ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

২২ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom