লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধই যুদ্ধবিরতির পূর্বশর্ত: মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, হিজবুল্লাহকে রক্ষা করা এবং লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখা তেহরানের কৌশলগত দায়িত্ব। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে যেকোনো সম্ভাব্য চুক্তির পূর্বশর্ত হিসেবে লেবাননের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, “জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই।”
তিনি হিজবুল্লাহর ধৈর্য, ত্যাগ এবং প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে বলেন, সংগঠনটি প্রতিরোধের অগ্রভাগে থাকা একটি অবিচল শক্তিতে পরিণত হয়েছে।
খামেনি আরও বলেন, ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধবিরতি বা সমঝোতা সম্ভব নয়। তিনি লেবাননের দক্ষিণাঞ্চলের জনগণের ধৈর্যের প্রশংসা করেন এবং সাবেক হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহসহ সংঘাতে নিহত অন্যান্য কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জানান।
তার ভাষায়, হিজবুল্লাহ এখন শুধু একটি সংগঠন নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের গর্বের প্রতীক।
এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে লেবাননের নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যু গুরুত্ব পায়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ইরান-সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রসংবরণ, লেবাননের সশস্ত্র বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সম্ভাব্য মার্কিন বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ ঘন্টা আগে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৮ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১ দিন আগে
