বানিজ্য

লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

অনলাইন ডেস্ক

২৯ দিন আগে


লিটারে ৫ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম

ছবি: সংগৃহীত


দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়। এর আগে দাম ছিল ১৯৯ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

নতুন দামে বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের প্রতি লিটারে আগের তুলনায় ৫ টাকা বেশি খরচ করতে হবে। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন দাম ছিল ১৯৫ টাকা। কয়েক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোজ্যতেলের বাজারে নতুন করে মূল্যচাপ তৈরি হলো।


১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা

কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১

১০ ঘন্টা আগে


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

২ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৫ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom