লক্ষ্মীপুর উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরামের নতুন কমিটি গঠন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উত্তরাঞ্চলীয় সংগঠক ফোরাম (নফল)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমণ্ডি ক্লাব লিমিটেডের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম সামছুল আমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার মো. ইসমাইল হোসেনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক অতিরিক্ত মহাপরিচালক এম সামছুল আমিন সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আবুল হাসনাত ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাজুল ইসলাম পাটওয়ারী, মোফাজ্জল করিম, খালেকুজ্জামান চৌধুরী মিঠু, মনির হোসেন ও দেলোয়ার হোসেন।
যুগ্ম সম্পাদক হয়েছেন তৌহিদুল ইসলাম রিয়াজ ও হামিদুর রহমান বাবু। সাংগঠনিক সম্পাদক ইদ্রিস ফারুকী, সহ-সাংগঠনিক সম্পাদক জিএ সাজু।
এছাড়া অর্থ সম্পাদক হয়েছেন কামরুল আহসান, দপ্তর সম্পাদক নাহিদ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক আবু তাহের, শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাসীর আহমেদ রুবেল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো. রাশেদ, প্রচার সম্পাদক আব্দুল কবীর ফারহান।
স্বাস্থ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল হান্নান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আপন আহসান এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক সেলিনা ফেরদৌস।
কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান মিলন, মো. হোসাইন ভূইয়া (রতন), বেলায়েত হোসেন মিলন, তৌহির আহম্মেদ রিপন, রমিজুল ইসলাম তুষার, আবুল কাশেম মোহন, রাশেদ আলম হাওলাদার, মাহমুদুল হাসান (নিরব), সুমন ইসলাম, মো. সাদ্দাম ও আব্দুল্লাহ মো. হানজালা (শাহেদ)।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি এম সামছুল আমিন বলেন,
সমাজের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং নতুন প্রজন্মের ইতিবাচক চিন্তা-চেতনা গড়ে তুলতে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সততা ও সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ও সেবামুখী সংগঠন গড়ে তুলতে চাই।
তিনি নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল, আধুনিক ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভা শেষে উপস্থিত সদস্য ও অতিথিরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করেন।
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৩ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
