জেলার খবর

লংগদুতে ঝড়ের কবলে নৌকাডুবি, শিশুকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


লংগদুতে ঝড়ের কবলে নৌকাডুবি, শিশুকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ

ছবি: সংগৃহীত


রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, মো. সালাম মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হঠাৎ ঝড় শুরু হলে কাপ্তাই হ্রদে প্রচণ্ড ঢেউ ওঠে। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় সালাম তার চার বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরে সাঁতরে নিরাপদে পৌঁছানোর চেষ্টা করেন। পরে দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলে এগিয়ে এসে শিশুটিকে সালামের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালামকে উদ্ধার করার আগেই তিনি পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে নেওয়ার পর কিছুটা জটিলতা দেখা দেয়। চিকিৎসার পর বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

এদিকে নিখোঁজ সালামকে উদ্ধারে রাঙ্গামাটি জেলা সদর থেকে ডুবুরি দল রওনা দিয়েছে বলে জানিয়েছে লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।


মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান।

২ দিন আগে


গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম
গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানার কার্যক্রম চালুর...

৪ দিন আগে


নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা

মাদক চুরি  ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...

৫ দিন আগে


চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom