মাদারীপুরে ইসলামী ব্যাংকে জামায়াত নেতার হুমকি,ভিডিও ভাইরাল
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ইসলামী ব্যাংকের পুরান বাজার শাখায় জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার হুমকি-ধামকির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে, আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওই হুমকি দেওয়া হয়।
ভিডিও সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশের মাদারীপুর পৌর শাখার নায়েবে আমীর আবদুর রহিম তার দলীয় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ইসলামী ব্যাংকের পুরান বাজার শাখায় প্রবেশ করেন। সেখানে কর্মরত কর্মকর্তাদের তিনি টেনে-হিঁচড়ে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনার ভিডিও শনিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিতর্কিত ভিডিও বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবদুর রহিম বলেন,
“দলীয়ভাবে আমাদের ওই ব্যাংকে যাওয়ার কোনো নির্দেশনা ছিল না। আমরা ব্যাংকের গ্রাহক হিসেবে গিয়েছিলাম। সেখানে কিছু কর্মকর্তা আছেন যারা অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছেন। আমরা তাদের বলেছি, সঠিক নিয়মে যাচাই না হওয়া পর্যন্ত অফিসে না আসতে— যেন ব্যাংকের কার্যক্রমে বিশৃঙ্খলা না হয়।”
মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন বলেন,
“ইসলামী ব্যাংকে প্রায় ৫ হাজার ৫০০ কর্মকর্তা আগের সরকারের সময় এস. আলম গ্রুপের প্রভাবে অনিয়ম করে নিয়োগ পেয়েছেন। বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ এসব নিয়োগ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। যারা পরীক্ষায় অংশ নিতে চায়নি, তাদের বিষয়টি প্রশাসন দেখছে। তবে আবদুর রহিমের ওই বক্তব্য দলীয় নয়— এটি তার ব্যক্তিগত মন্তব্য।”
এ বিষয়ে ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিষয়টি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মাদারীপুরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ব্যাংকের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন।
প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,
“ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে।”
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৪ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
