মাধবপুরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি অপসারণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধসংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। অপসারণ করা ছবিগুলো পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই চার নেতার ছবি সেখানে প্রদর্শিত হয়ে আসছিল।
তবে সম্প্রতি প্রায় এক মাস আগে মাধবপুরের তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলো অপসারণ করা হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, জাতীয় চার নেতার ছবিকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।
বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তবে তৎকালীন ইউএনও বদলি হওয়ার পর এবার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন তারা।
ছবিগুলো পুনঃস্থাপনের দাবি
স্থানীয় মুক্তিযোদ্ধারা বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার ছবি সরিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অপসারণ করা ছবিগুলো পুনরায় আগের স্থানে স্থাপনের দাবি জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ছিল। কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া ছবিগুলো অপসারণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রতিবাদ
এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
আবেগঘন এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘ছবিগুলো কি খুব সমস্যা করছিল এই সরকারকে?’
তিনি বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যেসব রাজনৈতিক নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। ঐতিহাসিক নেতাদের ছবি মুছে ফেলার সংস্কৃতি চালু হলে সময়ের ব্যবধানে সবাই এই অপসংস্কৃতির শিকার হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয়দের অনেকে মনে করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় নেতাদের স্মৃতি সংরক্ষণের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
ইউএনওর বক্তব্য পাওয়া যায়নি
ছবি অপসারণের বিষয়ে মাধবপুরের বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফলে জাতীয় চার নেতার ছবি অপসারণের কারণ, এর পেছনে প্রশাসনিক সিদ্ধান্ত বা কোনো লিখিত নির্দেশনা ছিল কি না—এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় মুক্তিযোদ্ধারা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জাতীয় চার নেতার ছবি পুনঃস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১ দিন আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
২ দিন আগে
