আন্তর্জাতিক

মাদুরো ইস্যুতেও অপ্রভাবিত তেলবাজার, বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

আন্তর্জাতিক ডেস্ক

৮ মাস আগে


মাদুরো ইস্যুতেও অপ্রভাবিত তেলবাজার, বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী

ছবি: সংগৃহীত


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার ঘটনায় বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বৈশ্বিক তেলবাজারে।  বরং আশঙ্কার বিপরীতে গত শনিবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

অয়েল প্রাইস ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ ডলার ৭৫ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ১৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৭ ডলার ৩২ সেন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া অন্যান্য মানের তেলের দামেও সামান্য পতন দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, একসময় অপরিশোধিত তেলের বাজারে ভূরাজনৈতিক উত্তেজনা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করত। তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই প্রভাব উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছরের জুনে এর একটি স্পষ্ট উদাহরণ দেখা যায়। সে সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের বোমা হামলা চালালেও তেলের বাজারে তার তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

বিশ্লেষকেরা বলছেন, এমন ঘটনা যদি ১০ বা ২০ বছর আগেও ঘটত, তাহলে প্রায় নিশ্চিতভাবেই তেলের দাম বড় ধরনের উল্লম্ফন ঘটাত। বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে তথ্যপ্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় বিনিয়োগকারীরা আগেভাগেই সরবরাহ ও চাহিদার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পেয়ে যান। ফলে বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হলেও তার প্রভাব থাকে ক্ষণস্থায়ী।

ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বড় ধরনের প্রত্যক্ষ সামরিক সংঘাত শুরু হওয়া ছাড়া হঠাৎ করে তেলের দাম নাটকীয়ভাবে বাড়ার সম্ভাবনা খুবই সীমিত। তবে একটি পরিস্থিতি রয়েছে, যা তেলের বাজারে বড় ধাক্কা দিতে পারে—পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া।

বিশ্ববাজারে প্রতিদিন সরবরাহ হওয়া মোট তেলের প্রায় ২০ থেকে ২৫ শতাংশ এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে কয়েক দিনও যদি এ পথে জাহাজ চলাচল বন্ধ থাকে, তাহলে তেলের দাম দ্রুত আকাশচুম্বী হয়ে উঠতে পারে—যা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়েও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সে ক্ষেত্রে চুক্তিভিত্তিক সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ীদের মধ্যে তেল সংগ্রহে হুড়োহুড়ি শুরু হবে, যা বাজারকে আরও অস্থির করে তুলবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার ঘটনায় দেশটির তেল সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে তেলের দাম বড় ধরনের বাড়বে—এমন সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।

কাগজে-কলমে বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেলের মজুত ভেনেজুয়েলায় থাকলেও বাস্তবে বৈশ্বিক তেলবাজারে দেশটির প্রভাব এখন সীমিত। একসময় ভেনেজুয়েলা ছিল তেলবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে দুই দশকের বেশি সময় আগে সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজের শাসনামলে সেই প্রভাব কমতে শুরু করে। পরবর্তী সময়ে নিকোলাস মাদুরোর শাসনামলে দেশটির তেলশিল্প কার্যত ভেঙে পড়ে।

দেশটির দৈনিক তেল উৎপাদন কমতে কমতে ২০২০ সালে নেমে আসে মাত্র পাঁচ লাখ ব্যারেলে। পরবর্তীতে কিছুটা পুনরুদ্ধার হলেও বর্তমানে উৎপাদন ১০ লাখ ব্যারেলের সামান্য বেশি। এর বড় অংশই দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ব্যবহৃত হয়। ফলে রপ্তানির পরিমাণ বৈশ্বিক বাজারের মোট সরবরাহের ১ শতাংশেরও কম, যেখানে বিশ্ববাজারে দৈনিক তেল সরবরাহের পরিমাণ ১০ কোটির বেশি ব্যারেল।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চে ব্রেন্ট ক্রুড তেলের ব্যারেলপ্রতি দাম ছিল ৮৫ ডলারের কিছু বেশি। গত বছরের অক্টোবরে তা নেমে আসে প্রায় ৬৪ ডলারে, আর বর্তমানে দাম দাঁড়িয়েছে প্রায় ৬০ ডলারে।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর তেলের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটে। সে বছর গড় দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং একপর্যায়ে সর্বোচ্চ ১৩৯ ডলারে পৌঁছায়। এর প্রভাব বিশ্বজুড়ে নিত্যপণ্যের দামে পড়ে। তবে ২০২৩ সাল থেকে তেলের দাম ধারাবাহিকভাবে কমছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায় তেলের চাহিদা কমেছে। ফলে ভূরাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রয়েছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১০ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১১ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১১ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom