‘মাইকেল’ বায়োপিকের দ্বিতীয় কিস্তিতে আসছে বিতর্কিত অধ্যায়
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী সাফল্য পেলেও সিনেমাটি ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন ও সমালোচনা ছিল। বিশেষ করে নব্বইয়ের দশকে মাইকেল জ্যাকসনকে ঘিরে ওঠা শিশুযৌন নিপীড়নের অভিযোগ ও বিতর্ক প্রথম কিস্তিতে তুলে না ধরায় সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।
তবে এবার জানা গেছে, বায়োপিকটির পরবর্তী কিস্তিতে মাইকেল জ্যাকসনের জীবনের সেই বিতর্কিত অধ্যায়গুলো পর্দায় তুলে ধরা হতে পারে। সিনেমাটিতে মাইকেলের চরিত্রে অভিনয় করা তার ভাতিজা জাফর জ্যাকসন নিজেই এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাফর জ্যাকসন জানান, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য কীভাবে এগোবে, সে বিষয়ে তার সরাসরি নিয়ন্ত্রণ নেই। তবে তিনি চান, মাইকেলের নিজের দৃষ্টিভঙ্গিও সেখানে আরও স্পষ্টভাবে তুলে ধরা হোক।
জাফর বলেন, মাইকেলের জীবনের ঘটনাগুলো নিয়ে অন্যরা যেভাবে বর্ণনা করেছে, সেখানে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি বা উদ্দেশ্যের প্রভাব থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে তাদের দীর্ঘদিনের একটি অভিযোগ হলো-মাইকেলের নিজের বক্তব্য অনেক সময় যথাযথভাবে সামনে আসেনি।
তিনি মনে করেন, বিশেষ করে মাইকেলের জীবনের শেষ সময়ের ঘটনাগুলো বোঝার ক্ষেত্রে তার নিজের দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে তুলে ধরা গুরুত্বপূর্ণ।
প্রথম কিস্তিতে মাইকেল জ্যাকসনের ক্যারিয়ারের শুরুর সময় থেকে ১৯৮৭ সালের ‘Bad’ অ্যালবাম প্রকাশ পর্যন্ত সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে তার পরবর্তী জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সেখানে স্থান পায়নি।
জাফর আরও বলেন, প্রথম সিনেমায় মাইকেলকে তার শিকড় ও ক্যারিয়ারের শুরুর সময় থেকে দেখানো হয়েছে, যাতে দর্শক তার বিশ্বখ্যাত তারকা হয়ে ওঠার আগের মানুষটিকে বুঝতে পারেন। তার দাবি, নানা বিতর্ক ও প্রতিকূলতার মধ্যেও মাইকেল মানুষের প্রতি ভালোবাসা ও সদয় আচরণ বজায় রেখেছিলেন।
এদিকে ১৯৯৩ সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে প্রথমবার শিশুযৌন নিপীড়নের অভিযোগ ওঠে। পরবর্তী বছরগুলোতে এসব অভিযোগ তাকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি করে। প্রথম কিস্তিতে সেই অধ্যায় দেখানো না হলেও দ্বিতীয় সিনেমায় তা অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথা জানিয়েছেন জাফর।
উল্লেখ্য, মুক্তির পর ‘মাইকেল’ বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
