মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
সংগৃহীত
মালদ্বীপে আগামী ১০ মে’র পর কোনো ভারতীয় সামরিক সদস্য অবস্থান করবেন না বলে দৃঢ়ভাবে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এমনকি ভারতীয় সেনারা ইউনিফর্ম খুলে বেসামরিক পোশাকে মালদ্বীপে থেকে যাবেন—এমন গুঞ্জনও নাকচ করেছেন তিনি।
মালদ্বীপের সংবাদমাধ্যম এডিশন টিভিকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক বক্তব্যে মুইজ্জু বলেন, ভারতীয় সামরিক সদস্যরা দেশ ছাড়ছেন না কিংবা পোশাক পরিবর্তন করে আবার ফিরে আসছেন—এ ধরনের গুজবে বিশ্বাস করা উচিত নয়।
মুইজ্জু বলেন, ১০ মে’র পর মালদ্বীপে কোনো ভারতীয় সেনা থাকবে না—ইউনিফর্ম পরা অবস্থায়ও নয়, বেসামরিক পোশাকেও নয়। কোনো ধরনের পোশাকেই ভারতীয় সামরিক সদস্যরা দেশটিতে অবস্থান করবেন না বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।
তিন বিমান প্ল্যাটফর্মে ভারতীয় সদস্য
মালদ্বীপে ভারতীয় সামরিক সদস্যরা মূলত দেশটির তিনটি বিমান পরিচালনা প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করছিলেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে হেলিকপ্টার ও ডর্নিয়ার উড়োজাহাজ ব্যবহার করে মানবিক সহায়তা ও চিকিৎসাজনিত জরুরি পরিবহন কার্যক্রম পরিচালনা করা হতো।
ভারত ও মালদ্বীপের মধ্যে সমঝোতার ভিত্তিতে এসব সামরিক সদস্যের পরিবর্তে বেসামরিক প্রযুক্তিগত কর্মী মোতায়েনের প্রক্রিয়াও শুরু হয়েছিল। মালদ্বীপে ভারতীয় সামরিক উপস্থিতি প্রত্যাহার করা মুইজ্জুর নির্বাচনী অঙ্গীকারগুলোর অন্যতম ছিল।
তবে মালদ্বীপের বিরোধীদের অভিযোগ ছিল, ভারত থেকে পাঠানো কিছু বেসামরিক কর্মী প্রকৃতপক্ষে সামরিক কর্মকর্তা এবং তারা শুধু ইউনিফর্ম পরিবর্তন করে দেশটিতে অবস্থান করছেন। মুইজ্জু অবশ্য এই ধরনের অভিযোগ ও গুজব প্রত্যাখ্যান করেছেন।
মুইজ্জুর এই অবস্থান ভারত-মালদ্বীপ সম্পর্কের টানাপোড়েনের সময়ে সামনে এসেছিল। একই সময়ে মালদ্বীপ চীনের সঙ্গে সামরিক সহায়তা নিয়ে একটি চুক্তিও করেছিল, যা আঞ্চলিক ভূরাজনীতিতে দেশটির অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
২৩ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
