খেলাধুলা

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন সাব্বির রহমান

স্পোর্টস ডেস্ক

১ ঘন্টা আগে


মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন সাব্বির রহমান

ছবি: সংগৃহীত


আসন্ন আন্তর্জাতিক ব্যস্ত সূচিকে সামনে রেখে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার এসএম মেহেরব হোসেন অহিনকে। জাতীয় দলের বাইরে থাকা প্রতিশ্রুতিশীল ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই দলটি গঠন করা হয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টির পাশাপাশি বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ ১০ আগস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দুটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে।

বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের টি-টোয়েন্টি স্কোয়াড

জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব হোসেন অহিন (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

সিরিজটি তরুণ ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।


বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে
বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা কেপ-ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোকে। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ইতোমধ্যে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছেছেন।রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে কোলো-কোলোর সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে...

৬ ঘন্টা আগে


ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর

১ দিন আগে


বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।ফিফার দাবি, পরিকল্পনাটি...

৫ দিন আগে


বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা

বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom