মালয়েশিয়ায় বড় অভিযান: আটক ৬৬২ অভিবাসী, ১৫০ জন বাংলাদেশি
অনলাইন ডেস্ক
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় গত বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক বিশেষ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ৬৬২ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ। এই আটককৃতদের মধ্যে ১৫০ জন বাংলাদেশি রয়েছেন।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদিন জানান, বিগত চার মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানটি পরিকল্পনা করা হয়েছিল। অভিযানে ১০০টিরও বেশি স্থাপনায় তল্লাশি চালানো হয় এবং ৯টি দোকানকে ঘিরে ফেলা হয়।
এই অভিযান পরিচালনায় সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, রয়্যাল ক্লাং সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগসহ মোট ২৪২ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন।
পরিচালক কামারুদিন জানান, মোট ১,১৩২ জনকে তল্লাশি করা হয়, যার মধ্যে ৬৬২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ জন নারী, যাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে।
আটককৃতদের জাতীয়তা ভিত্তিক পরিসংখ্যান নিম্নরূপ:
- ইন্দোনেশিয়া: ৪৩৭ জন
- বাংলাদেশ: ১৫০ জন
- পাকিস্তান: ৩৫ জন
- মায়ানমার: ৩৬ জন
- নেপাল: ২৪ জন
- ভারত: ১০ জন
প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের জন্য আটককৃতদের সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, নির্ধারিত সময়ের বেশি অবস্থান (ওভারস্টে) এবং ভুয়া বা অচেনা কার্ড ব্যবহার।
আইন লঙ্ঘনের ধারাগুলো হলো:
- ধারা ৬(১)(সি): বৈধ পাস বা ভ্রমণ নথি না থাকা।
- ধারা ১৫(১)(সি): অতিরিক্ত সময় অবস্থান করা।
- প্রবিধান ৩৯(বি): পাসের শর্ত ভঙ্গ।
এছাড়া একটি অব্যবস্থাপনায় পরিচালিত বিদেশি শ্রমিকদের ডরমেটরি চিহ্নিত করা হয়েছে, যা পরবর্তী তদন্তের জন্য জনশক্তি বিভাগে পাঠানো হয়েছে।
পরিচালক খাইরুল আমিনুস বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন, ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশন এবং ২০০৭ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পরিচালক জনসাধারাণ এবং নিয়োগকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের রক্ষা করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, কিছু নিয়োগকর্তা তাদের কর্মীদের পাসপোর্ট জমা দিয়ে অভিযানে সহায়তা করেছেন, যা প্রমাণ করে যে সবাই আইন ভঙ্গ করেননি।
তিনি জানান, মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের প্রয়োজন থাকলেও তাদের অবশ্যই দেশের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে এবং বৈধভাবে কাজ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, শুধু পুলাউ ইন্দাহ নয়, সেলাঙ্গর জুড়েই এই ধরনের অভিযান চলমান থাকবে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
৪ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
৮ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
২২ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
২৩ ঘন্টা আগে
