মামলা গ্রহণের দাবিতে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান নাসিরুদ্দিন পাটোয়ারীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে হামলার ঘটনার প্রতিবাদে সদর থানার সামনে অবস্থান নিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। শুক্রবার রাতের দিকে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার সামনে অবস্থান নেন এবং হামলার ঘটনায় মামলা গ্রহণ ও জড়িতদের বিচারের দাবি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানা প্রাঙ্গণের সামনে অবস্থান নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “মামলা নিতেই হবে, বিচার করতেই হবে।” এ সময় এনসিপির নেতাকর্মীরা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ এলাকা থেকে বের হওয়ার সময় নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির নেতারা অভিযোগ করেছেন, হামলায় ডিম, ইটপাটকেল ও হকিস্টিক ব্যবহার করা হয় এবং কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত হন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা হামলার জন্য ছাত্রদল ও বিএনপিপন্থি নেতাকর্মীদের দায়ী করেন।
তবে অভিযুক্ত পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
৭ ঘন্টা আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
১৫ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
১৫ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
১৭ ঘন্টা আগে
