মামলা প্রত্যাহার না হলে ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার না হলে ভারতজুড়ে নতুন করে আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির দাবি, নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত সরকার। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে তারা আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যাবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ নিয়ে দায়ের হওয়া একাধিক আবেদানের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে জোরপূর্বক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই এবং যাদের আটক করা হয়েছে, তাদের মুক্তির নির্দেশও দেওয়া হয়।
তবে আদালত জানিয়ে দেন, দিল্লি সরকার (এনসিটি) ও অন্যান্য রাজ্য সরকার ইতোমধ্যে দায়ের হওয়া এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যেতে পারবে। তবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না। এ সুরক্ষা অপরাধমূলক অতীত রয়েছে-এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
আদালতের এ নির্দেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আদালতের সিদ্ধান্তে তাদের উদ্বেগ বেড়েছে।
তিনি দাবি করেন, গত ২৫ জুলাই সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে হয়রানি না করার আশ্বাস দিয়েছিল। ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই সিজেপি দেশব্যাপী আন্দোলন স্থগিত করেছিল।
সৌরভ দাসের অভিযোগ, আদালতের আদেশকে ভিত্তি করে কেন্দ্রীয় সরকার ও বিজেপি-শাসিত রাজ্যগুলো আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো বহাল রাখতে পারে এবং তাদের হয়রানি করতে পারে।
তিনি বলেন, সরকার আদালতে নিজেদের দেওয়া প্রতিশ্রুতির পক্ষে অবস্থান নেয়নি, যা উদ্বেগের বিষয়। জনসমক্ষে দেওয়া প্রতিশ্রুতি গোপনে দুর্বল করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
সিজেপির পক্ষ থেকে আবারও দাবি জানানো হয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার, আটক শিক্ষার্থীদের মুক্তি এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কারও বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
সৌরভ দাস সতর্ক করে বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে দেশজুড়ে আবারও আন্দোলন শুরু করা হবে। তার ভাষায়, সরকার যদি নিজের দেওয়া কথা না রাখে, তাহলে ভারতের রাজপথ আবারও তরুণদের আন্দোলনে মুখর হবে।
এর আগে সিজেপির আরেক মুখপাত্র অশুতোষ রানকাও অভিযোগ করেন, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়িত হয়নি এবং শত শত আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে লাগাতার আন্দোলন শুরু করে সিজেপি। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পরবর্তীতে সরকারের সঙ্গে আলোচনার পর আন্দোলন স্থগিত করা হলেও, প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৬ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৬ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৮ ঘন্টা আগে
