মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম খালাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন। দণ্ডিতরা হলেন-
খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন, মো. মকবুল মোল্লা, খান আশরাফ আলী, রুস্তম আলী মোল্লা, শেখ ইদ্রিস আলী ও শেখ রফিকুল ইসলাম বাবুল।
তাদের মধ্যে খান আকরাম, উকিল উদ্দিন ও মকবুল মোল্লা কারাগারে ছিলেন। বাকি চারজন পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট।
রায়ের পর খান আকরাম হোসেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে খালাস দেন। ফলে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল হলো।
তবে অন্য দণ্ডিতদের বিষয়ে আপিলের অগ্রগতি বা চূড়ান্ত অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ ও যুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে এ মামলা পরিচালিত হয়। আপিল বিভাগের এ রায় সংশ্লিষ্ট মামলার আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
১ দিন আগে
শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে পিবিআইয়ের অভিযোগপত্র
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাকিব হোসেন (২৯) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে অভিযোগের সত্যতা না পাওয়ায় ৪৯ জনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত...
২ দিন আগে
জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে-আইনমন্ত্রী
জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মধ্যে অধিকাংশই সরকার গ্রহণ করেছে। বাকি বিষয়গুলো সংবিধান সংশোধন কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩১...
৩ দিন আগে
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।...
৩ দিন আগে
