আন্তর্জাতিক

‘মানবতার মহাবিপর্যয় এভাবেই শুরু হয়’: ইরান ইস্যুতে স্পেনের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


‘মানবতার মহাবিপর্যয় এভাবেই শুরু হয়’: ইরান ইস্যুতে স্পেনের প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


মাদ্রিদ: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রেক্ষাপটে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, “মানবতার মহাবিপর্যয় এভাবেই শুরু হয়।”

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার কট্টর সমালোচনা করে তিনি স্পষ্ট করেন, স্পেন যুদ্ধের পক্ষে নয় এবং দেশটির জনগণও এই বিপর্যয়ের বিরুদ্ধে।

সানচেজ বলেন, ২০০৩ সালে ইরাক আক্রমণ বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছিল। তার মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনোভাবেই ন্যায়সঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা বা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে না।

তিনি আরও বলেন, “বর্তমান সংকট মানবতার মহাবিপর্যয় কীভাবে শুরু হয়, তারই উদাহরণ।”

ট্রাম্পের হুমকি

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনকে হুমকি দিয়ে বলেছেন, ইরানে হামলার জন্য মার্কিন সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহারে অনুমতি না দিলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করা হতে পারে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কূটনৈতিক উত্তেজনা ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্কেও নতুন চাপ তৈরি করতে পারে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৯ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১০ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১০ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom