রাজনীতি

মানুষের মন ইসলামের পক্ষে তৈরি হয়েছে: চরমোনাই পীর

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


মানুষের মন ইসলামের পক্ষে তৈরি হয়েছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশে এখন ইসলামের পক্ষে জনমনে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতি দেখে ‘বাতিল শক্তির কলিজায় অশান্তির আগুন জ্বলছে’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সকালে খুলনা নগরের খালিশপুর মুজগুন্নী জামি’আ রশিদীয়া গোয়ালখালী মাদ্রাসায় খুলনা-৩ আসনের হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদের করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করতে ইসলামের ন্যায়নীতি ছাড়া অন্য কোনো পথ নেই। বিগত সরকার নিজেদের স্বার্থে দুর্নীতিকে উৎসবে পরিণত করেছিল, যার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বহুবার দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে।

তিনি দাবি করেন, দেশে ইসলামের জাগরণ দেখে একটি রাজনৈতিক মহল ভয় ও পরাজয়ের আশঙ্কায় অসংলগ্ন মন্তব্য ছড়াচ্ছে। ইসলামি নেতৃত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের সব সেক্টরে কোরআনের নীতি প্রতিষ্ঠিত হবে, আর তখনই বাংলাদেশ প্রকৃত অর্থে ‘মডেল রাষ্ট্র’ হিসেবে গড়ে উঠবে।

দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “অন্য দলে গেলে পকেটে টাকা ঢোকে, আর এখানে নিজেদের পকেট থেকে দিতে হয়। কিন্তু তারা পাঁচ বছর তোমাকে–আমাকে ব্যবহার করবে, চাঁদাবাজি-টেন্ডারবাজি করবে। আমাদের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, স্বার্থ নয়।”

খুলনা-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রাথমিক মনোনীত প্রার্থী মাওলানা আবদুল আউয়ালকে প্রশংসা করে তিনি বলেন, “হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীর মধ্যেও হাতপাখা নিয়ে আগ্রহ আছে। ইসলামী আন্দোলনের প্রতি মানুষের আন্তরিকতা বাড়ছে।”

তিনি কর্মীদের খরগোশ–কচ্ছপের গল্প স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত বিরামহীনভাবে মাঠে থাকতে হবে।

নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম। সঞ্চালনা করেন সমন্বয়কারী এস এম হাদিছুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও খুলনা-৩ আসনের প্রার্থী আবদুল আউয়াল, কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা-৪ আসনের প্রার্থী ইউনুছ আহমদ, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম, খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের প্রার্থী মুফতি আমানুল্লাহসহ অন্যান্য নেতারা।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৩ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৩ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৪ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom