আন্তর্জাতিক

মার্কিন বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

৯ মাস আগে


মার্কিন বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চল একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে।

ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির বিভিন্ন স্থানে সামরিক অবকাঠামো ও বেসামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সরকার একে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি ‘সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং এই আগ্রাসন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

সরকারি বিবৃতিতে বলা হয়, কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সশস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন করা হয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, এই হামলা ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ষড়যন্ত্রের অংশ। তিনি দেশটির সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দেন।

এদিকে, একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় ‘বড় পরিসরের’ অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেওয়া হয়েছে। তবে মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা তাঁকে কোথায় নেওয়া হয়েছে—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।

বিবিসির খবরে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্র সরকার মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। তবে প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার বিষয়ে ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলা ও পাল্টা জরুরি অবস্থা ঘোষণা লাতিন আমেরিকায় বড় ধরনের ভূরাজনৈতিক সংকট তৈরি করতে পারে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৮ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১০ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১০ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom