আন্তর্জাতিক

মার্কিন হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

৮ মাস আগে


মার্কিন হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


ডোনাল্ড ট্রাম্প–এর জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার হুমকির জবাবে পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জানিয়েছে, জ্বালানি স্থাপনায় হামলা চালানো হলে মার্কিন বাহিনীকে ‘অচল’ করে দেওয়া হবে এবং আরব উপসাগরে তাদের জাহাজ ডুবিয়ে দেওয়া হতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মহসেন রেজায়ি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সময় ফুরিয়ে আসছে এবং যেকোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল–এর হামলায় দেশটির জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের দাবি, ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি থেকে সরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসফাহানের কাভেহ স্ট্রিট এলাকায় অবস্থিত একটি গ্যাস প্রশাসনিক ভবন এবং গ্যাস চাপ নিয়ন্ত্রণ স্টেশনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের

পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...

২০ ঘন্টা আগে


১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর

১ দিন আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত

হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...

২ দিন আগে


হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom