মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের: ওয়াশিংটন পোস্ট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের হাতে এখনো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার কার্যকর সক্ষমতা রয়েছে-এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে। মার্কিন মিত্রদের নিরাপত্তা মূল্যায়ন সংক্রান্ত গোপন নথির বরাতে পত্রিকাটি জানিয়েছে, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্বার্থের জন্য এখনো বড় ধরনের হুমকি হয়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১০টির বেশি সামরিক ঘাঁটি এবং কয়েক দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। এসব লক্ষ্যবস্তুকে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র, উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলাবারুদ সক্ষমতা ইরান এখনো ধরে রেখেছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এক মিত্র দেশের প্রস্তুতকৃত নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান শুধু ক্ষেপণাস্ত্র মজুতই নয়, বরং ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণ প্ল্যাটফর্ম পরিচালনার সক্ষমতাও বজায় রেখেছে। এসব সামরিক সক্ষমতা এই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থের জন্য ‘গুরুতর ও তাৎক্ষণিক হুমকি’ সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ওয়াশিংটন পোস্ট বলছে, ইরানের এই সামরিক সক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কৌশলগত হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্প এর আগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনার কথা বললেও সাম্প্রতিক সময়ে সে অবস্থান থেকে সরে এসে তেহরানকে পারমাণবিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানাচ্ছেন।
এই আহ্বান ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
একজন ইরানি কূটনীতিক ওয়াশিংটন পোস্ট-কে বলেন, তেহরান সম্মানজনক ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় অংশ নিতে প্রস্তুত, তবে চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকির মধ্যে কোনো আলোচনায় বসবে না।
তিনি স্মরণ করিয়ে দেন, এর আগে যুক্তরাষ্ট্র ১২ দিনের সামরিক অভিযানে দখলদার ইসরায়েলের পাশে দাঁড়ালে তার জবাবে ইরান কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ওয়াশিংটন পোস্ট-এর বিশ্লেষণে বলা হয়েছে, ইরান ইতোমধ্যে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের দেখিয়ে দিয়েছে যে, পারস্য উপসাগরে তারা প্রাণঘাতী হামলা চালানোর সক্ষমতা রাখে। নতুন কোনো সংঘাত শুরু হলে এসব হামলা সীমিত বা নিয়ন্ত্রিত থাকবে-এমন নিশ্চয়তা নেই।
এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। বিশ্লেষকদের মতে, এই অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে আরও জটিল করে তুলছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৮ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১০ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১০ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
২৩ ঘন্টা আগে
