মার্কিন সামরিক পাহারায় হরমুজ প্রণালী পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে দাবি করা হয়েছে।
বিশ্বের অন্যতম শিপিং কোম্পানি মেয়ার্স্ক জানিয়েছে, ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি উদ্যোগের আওতায় এই জাহাজটি নিরাপদে প্রণালীটি পার হয়। যাত্রাপথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দর ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।
পরবর্তীতে উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণা করা হয়। এই উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ অভিযানে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার, আকাশ ও সমুদ্রভিত্তিক শতাধিক বিমান, ড্রোন প্ল্যাটফর্ম এবং প্রায় ১৫ হাজার সেনা সদস্য মোতায়েন রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে, যার প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে পড়ার আশঙ্কা রয়েছে।
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...
২ ঘন্টা আগে
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন
২ ঘন্টা আগে
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...
৭ ঘন্টা আগে
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১ দিন আগে
